ঢাবির শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাবির শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক ছাত্রনেতা মেসবাহ উদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ খান লিটনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন