রাজধানীতে রিকশা চালকের মৃত্যু নিয়ে রহস্য

রাজধানীতে রিকশা চালকের মৃত্যু নিয়ে রহস্য

রাজধানীর রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। নিহতের নাম কবির হোসেন (৩২)।

রোববার ভোর ৪টার দিকে কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

কবিরের বড় ভাই আবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে লিফটের ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কবির মাঝেমধ্যে নেশা করতেন। তার বন্ধুরা স্বজনদের ফোন করে জানায়, কবির ভবন থেকে পড়ে গেছে।

এ বিষয়ে রামপুরা থানার এসআই সুব্রত পাল বলেন, ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাই। তার শরীরে মাথার পেছনে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ভবন থেকে পড়ে মৃত্যু না অন্য কোনো কারণে মৃত্যুÑ তা তদন্ত করে দেখা হবে।

জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের আলমগীর শিকদারের ছেলে কবির। থাকতেন রামপুরা মোল্লাবাড়ি এলাকায়। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন