কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৭ নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ডিএমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন