বৈদেশিক অর্থায়নে প্রকল্প অনুমোদন পদ্ধতি শীর্ষক কর্মশালা

বৈদেশিক অর্থায়নে প্রকল্প অনুমোদন পদ্ধতি শীর্ষক কর্মশালা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন Support the Improvement of the Broadcasting Environment for NIMC (SIBE-NIMC) শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার “বৈদেশিক অর্থায়নে প্রকল্প অনুমোদন পদ্ধতি” শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মোট ২৫জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় অতিথি বক্তা হিসেবে মূল বক্তব্য প্রদানকরেন অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফএন্ডএফ) মিজ মিরানা মাহরুখ। তিনি তাঁর বক্তব্যে বৈদেশিক প্রকল্প প্রণয়ণের বিভিন্ন ধাপ সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং সবাইকে দেশের সামগ্রিক স্বার্থে ও বাস্তবতার নিরিখে প্রকল্প গ্রহণের জন্য গুরুত্বরোপ করেন।

বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জনাব ড. মো. মারুফ নাওয়াজ, কর্মশালা উপদেষ্টা এবং সঞ্চালনা করেন জনাব জনাব মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা পরিচালক। আয়োজন ব্যবস্থাপনায় ছিলেন উপপরিচালক মিজ সুমনা পারভিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন