রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পল্লবী সাংবাদিক প্লটের ৩ নম্বর ওয়াপদা বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্য ও মাদক বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সেলিম স্ত্রী-সন্তান নিয়ে মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, ইফতারের পরপরই ওয়াপদা বিল্ডিংয়ের পাশে মাঠে শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিহতের আত্মীয় আশিকুর রহমান জানান, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা ও রানীসহ আরো বেশ কয়েকজন শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

