রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনশ্রী ব্লক-সি এলাকায় দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত দেলোয়ারের মামাতো ভাই ইমরান হোসেন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন দোলোয়ার। বৃহস্পতিবার রাতে বন্ধুর মেডিকেল চেকআপ করার জন্য হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি। ভোর রাতে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দেলোয়ার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। দক্ষিণ বনশ্রীর নন্দীপাড়া এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন