ফ্যাসিবাদের দোসরদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবি

ফ্যাসিবাদের দোসরদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবি

এস আলম-সামিট গ্রুপসহ অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবি জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এসব দাবি জানানো হয়। এময় দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিবে।

গণসমাবেশে যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় এসমং আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের আলমাস, বাবুল বিশ্বাস, মো. আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি এডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন