রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত

আমার দেশ অনলাইন

রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে বাসচাপায় হাসিব (১৯) নামের এক হেল্পার নিহত হয়েছেন। শুক্রবার সকালে মিরপুর থানাধীন টিএনটি অফিসের পাশের সড়কে দুর্ঘনাটি ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই হোসাইন গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নিকটাত্মীয়দের খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন