রাজধানীতে হিজবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

রাজধানীতে হিজবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানায়, গ্রেপ্তার হওয়া মোনায়েম বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন