‘মা মাফ কইরা দিও, তোমাকে অনেক কষ্ট দিছি’, চিরকুটে রাকিব

‘মা মাফ কইরা দিও, তোমাকে অনেক কষ্ট দিছি’, চিরকুটে রাকিব

জহিরুল ইসলাম রাকিব মাকে উদ্দেশ্য করে চিরকুটে লেখেন, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ে আয়েশা মনি আবাসিক হোটেলে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে যুবকের লাশের পাশে এই চিরকুট উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। এইটা আমার চাচাতো ভাইয়ের নাম্বার। ওর নাম দ্বীন ইসলাম ইতি রাকিব।’

ধোলাইপাড়ে আয়েশা মনি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া লাশের পাশ থেকে মাকে উদ্দেশ্য করে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। নিহত রাকিবের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কাজী কান্দি এলাকায়। তার বাবার নাম মো. সাইদুর রহমান।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই হোটেলের ২০৬ নম্বর রুমে ওঠেন রাকিব। ওই রুমেই আত্মহত্যা করেন তিনি। কী কারণে আত্মহত্যা করেছেন সেটি জানার চেষ্টা চলছে।

এসআই ফরহাদ বলেন, আমরা তার হাতে লেখা দুটি চিরকুট পেয়েছি। সেখানে তার মাকে উদ্দেশ্য করে একটিতে লেখা ছিল, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’

আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। এইটা আমার চাচাতো ভাইয়ের নাম্বার। ওর নাম দ্বীন ইসলাম ইতি রাকিব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...