হোমিওপ্যাথিক কলেজ শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান

হোমিওপ্যাথিক কলেজ শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজ শিক্ষকদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা অন্যান্য সেক্টরের মতো দেশের স্বাস্থ্য সেক্টরের গুরুত্বপূর্ণ অঙ্গ হোমিওপ্যাথিক সেক্টরকেও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমিতি(হোমেকশিস) আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি(হোমেকশিস)’র সভাপতি ডা.মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.হামিদুর রহমান হামিদ, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.কামরুজ্জামান জুয়েল,সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের সভাপতি ডা মো আরিফুর রহমান মোল্লা, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ,ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো ইয়াসির আরাফাত সবুজ,এইচড্যাব’র সভাপতি ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা.শফিকুল আলম নাদিম, সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের মহাসচিক ডা মো সামছুজ্জোহা আলম,এইচড্যাব মহাসচিব ডা. এ কে এম জাকির হোসেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো শাহজালাল আহম্মেদ। অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা মো: মজিবুল্ল্যাহ মজিব, এইচড্যাব মহাসচিব ডা একে এম জাকির হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন হোমেকশিস বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ডা. মীর মো নাঈমুল হক এবং সাংগঠনিক সম্পাদক ডা কাসেমুর রহমান খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন