রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নিউমার্কেট থানার বসুন্ধরা গলি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপির নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার পলাতক আসামি।
জানা গেছে, ইকবাল হোসেন ছাত্র আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর সক্রিয়ভাবে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত। তিনি ছাত্রলীগের অর্থদাতা হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

