রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি

ভ্যাপসা গরমে দেশজুড়ে বৃষ্টিতে জনমনে স্বস্তি

ভ্যাপসা গরমে দেশজুড়ে বৃষ্টিতে জনমনে স্বস্তি

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তীব্র গরমের মাঝে হঠাৎ বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরেছে। তবে অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা।

আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার রাজধানীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরমধ্যে সকালে উত্তরায় বৃষ্টি হয়। দুপুরে টানা বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়া, মিরপুর ১০, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তিনগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজারের ওয়ারলেস রেলগেট, পল্টন, গুলিস্তান এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

কাজীপাড়ার মনিপুর এলাকার বাসিন্দা নজরুল জানান, সামান্য বৃষ্টি হলেই এলাকায় পানি জমে যায়। বাচ্চাদের নিয়ে স্কুল যাওয়া-আসায় কষ্ট হয়। নোংরা পানিতে হাটতে হয়।

এদিকে রাজধানীর মিরপুরে বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। কাজীপাড়া এলাকার প্রধান সড়কেও পানিতে থৈ থৈ অবস্থা। এছাড়া কালশী রোড, মুসলিম বাজার ঢাল, মিরপুর ডি ব্লক সিরামিক রোড, এক নম্বর ধানক্ষেত মোড়, কমার্স কলেজ শিয়ালবাড়ি মোড় ও মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে জনসাধারণকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

দুপুরে বৃষ্টিতে কারওয়ানবাজার এলাকায় জলাবদ্ধতায় কাঁদা পানিতে সবজিবাজারের ব্যবসায়ী চরম দুর্ভোগে পড়েন। ব্যবসায়ী আয়মান খোক বলেন, বৃষ্টির পানি আর কাঁদায় কাঁচাবাজার একাকার। এতে ক্রেতা কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বৃষ্টি কারণে বাজারে ক্রেতা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের ৫১টি স্টেশনের বেশির স্টেশন এলাকায় বৃষ্টি হয়েছে। এরমধ্যে নওগাঁর বদলগাছি ও ফরিদপুরে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন রাজধানীতে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়াও দেশের সববিভাগের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি রেকর্ড হয়েছে।

চলতি মাসের প্রথম দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে ওই দিন তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠে মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন