রাজধানীর কল্যাণপুর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

রাজধানীর কল্যাণপুর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি এপার্টমেন্ট থেকে ১টি দুইনলা বিদেশী বন্দুক, বিপুল পরিমাণ লিড বুলেট ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার র‌্যাব-১১ এর অপস্ অফিসার মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গত ২৪ সেপ্টেম্বর ভোর রাতে অস্ত্র কেনা-বেচার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি দল ঢাকার, দারুসসালাম থানার দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি এপার্টমেন্টে অভিযান চালিয়ে ১টি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩ টি সুইচ গিয়ার এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করে। এই ঘটনায় চট্টগ্রামের মো. আজগর হোসেন (৩০) আটক করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজসে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতো। এই চক্রের অন্যান্য সদস্য মোঃ তৌহিদ সরকার রবি (৩৫), পাপিয়া আক্তার দোলা (২৩) এবং বাবুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ডিএমপির দারুস সালাম থানায় ১টি অস্ত্র মামলা এবং ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী আজগর (৩০)‘কে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...