১৪ মাদ্রাসা ও এতিমখানায় ১ মাসের ইফতার-সেহেরি বিতরণ করলেন জাইমা

স্টাফ রিপোর্টার

১৪ মাদ্রাসা ও এতিমখানায় ১ মাসের ইফতার-সেহেরি বিতরণ করলেন জাইমা

রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার বিকেলে তিনি সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলোতে গিয়ে শিক্ষার্থীদের হাতে খাবার সামগ্রী তুলে দেন এবং পুরো মাসের খাবার সরবরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর জন্য রমজানের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে, যাতে রমজানজুড়ে তাদের খাবারের কোনো সংকট না থাকে।

5344ae0f-6781-40ab-866a-ca4fc03734a5

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা বড় উপকার পেল। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...