ছাত্রলীগ-আ. লীগের মিছিল প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

ছাত্রলীগ-আ. লীগের মিছিল প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

'ঢাকা মহানগর এলাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল প্রসঙ্গে'- ডিএমপির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। শনিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সাম্প্রতি সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোন নির্দিষ্ট এলাকায় গাড়ী থেকে নেমে দু'এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়।

এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন