আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢামেকে কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো: আব্দুল খালেক (৬৫) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী আব্দুল্লাহ সহ কয়েক কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে। মৃতের বাবার নাম মৃত কফিল উদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন