আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যবসায়ীদের ডিএমপি কমিশনার

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে

স্টাফ রিপোর্টার

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে
রাজধানীর চকবাজার এলাকায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আমার দেশ

বাজারে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার বিকেলে চকবাজার থানাধীন মৌলভীবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

এ সময় সকল ব্যবসায়ী নেতার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার। একই সঙ্গে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ব্রিফিংকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন