হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। এরপর বিমানের সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
জানা যায়, শুক্রবার বিকাল ৪:২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৭৩-এ (বোয়িং ৭৩৭-৮০০, গন্তব্য কাঠমান্ডু) বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।
পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।
পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

