ঝালকাঠি আ.লীগ নেতা হাবিবুর রহমান উত্তরায় গ্রেপ্তার

ঝালকাঠি আ.লীগ নেতা হাবিবুর রহমান উত্তরায় গ্রেপ্তার

ঝালকাঠি জেলায় সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামি আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (৫৬)কে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত আনুমানিক ৩:৩০টায় উত্তরা থানার বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়েরকৃত তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। ঝালকাঠি সদর থানার চাহিদার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন