জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র জনতার রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম করা হয়েছে। পরে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিবসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ পরিচালকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

