ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ঢাকায় বিক্ষোভ

ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ঢাকায় বিক্ষোভ

ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে রাজধানীর ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার রাত ৯টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর খান ও ছাত্রনেতা আরিয়ান ইমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন