রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু

রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু

রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতালের পিছনে নয় বছরের পথ শিশু ধর্ষণে শিকার হয়েছে । শিশুটি ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।

বনানী থানার উপ-পরিদর্শক(এস আই) মো. রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহাখালীর ক্যান্সার হাসপাতালে পিছনে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শিশুটি ফুটপাতে থাকত রাতে অজ্ঞাত কোন এক ব্যক্তি তাকে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন