রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো- ০১। মো. কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও ২। মো. সাজিম (৩১)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মোহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলভার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো জানান,রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন