রাজধানীর কোতয়ালী, আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।
শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিন ও রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. অপু (২৮), মো. আরিফ হোসেন (২০), মো. মাইন উদ্দিন (১৯), মো. শামীম (১৯), সাকিব শেখ (২১), সিফাত হাওলাদার (১৯), ইসমাইল (১৮), মো. রাজিব দেওয়ান (২২), মো. পারভেজ (১৯), মো. বাবলু (১৯), মো. রবেল (২০), ইব্রাহিম (২০), মো. রব্বি (২২), সাব্বির হাওলাদার (১৯), সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০) ১৭। মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯) ১৯। কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মোঃ মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১), শুভ হাওলাদার, মো. আরিফুল ইসলাম রাজিব (১৬), শাহজাহান, তানভির, খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০) এবং সানি (২৬)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

