বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

দীর্ঘ দেড় যুগ পর বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির (হোমেকশিস) নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার এ কমিটি গঠন হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নবগঠিত অধ্যক্ষ ফোরামের সভাপতি অধ্যাপক ডা আশরাফুর রহমানের সভাপতিত্বে সারাদেশের ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের উপস্থিতিতে সুপার ফাইভ কমিটির সভাপতি হিসাবে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো খলিলুর রহমানকে সভাপতি, কিশোরগঞ্জ আব্দুল কদ্দুস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা মীর মো নাঈমুল হক কে মহাসচিব, নরসিংদী ফটিকুন্নেছা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা মো কাসেমুর রহমান খানকে সাংগঠনিক সসম্পাদক , পঞ্চগড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা সামছু জোহ আলম কে সহ- সভাপতি ও কোষাধ্যক্ষ হিসাবে প্রভাষক ডা মো আল মামুনুর রহমানের নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে হোমেকশিসের নতুন কমিটি আগামী দিনে শিক্ষকদের অধিকার আদায়ের সংগঠনটির কার্যক্রম স্বাধীনভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন