দোয়ার মাধ্যমে শেষ হয়েছে চার দফা দাবিতে ডাকা হেফাজতে ইসলামের মহাসমাবেশ। শনিবার দুপুর সোয়া মহাসমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনটির আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
নারী সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশ করে সংগঠনটি।
এর আগে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দুই দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে- নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও ২৩ মে বাদ জুমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে মহাসমাবেশ উপলক্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ স্থলে আসেন। ফজরের নামাজের পর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা আশা শুরু করেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে উঠেছিলো সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

