রাজধানীতে বিভিন্ন দলের বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ও উলামা জনতা ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

বিজ্ঞাপন

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে।

তিনি নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, মহানগর নেতা অধ্যাপক মোকাররম হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

বাড্ডায় জামায়াতে বিক্ষোভ: সন্ত্রাসী, দখলদার ও জায়নবাদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ, আবরলীগ, ওআইসি ও কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডায় উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনের সড়কে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এতে আরো উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ। মিছিলটি উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলনের বিক্ষোভ: গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে

বায়তুল মোকারর এলাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলংময় অধ্যায়। গত দুইদিনে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। তাই এই হত্যাকাণ্ড বন্ধ করতেই হবে। সেজন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরি ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। আরো বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নাজমুল হাসান প্রমুখ। পুরানা পল্টন মোড় থেকে মিছিল বের হয়ে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। সেখানে ইজরাইলি ও ভারতীয় পতাকা এবং নরেন্দ্র মোদির কুশপত্তলিকায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে ।

খেলাফত মসলিস

বাংলাদেশ খেলাফত মজলিস: ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে, গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।

মিছিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদী,মাওলানা আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম প্রমুখ।

ইসলামী ঐক্যজোট

ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ: ফিলিস্তিনে ইজরায়েলের বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর। বাদ জোহার লালবাগ শাহী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। লালবাগ চৌরাস্তা, ইবনে সিনা, ঢাকেশ্বরী রোড প্রদক্ষিণ করে আজিমপুর গোরে-শহীদ মাজারের সামনে এসে দোয়ার মাধ্যমে মিছিল শেষ হয়।

জোটের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ। আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা রিয়াজত উল্লাহ, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা ক্বারী নাসির উদ্দীন, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, ইসলামী ছাত্র ফোরামের সভাপতি জুবায়ের বিন মুহসিন প্রমুখ।

ওলামা-জনতা

উলামা জনতা ঐক্য পরিষদের মানববন্ধন: ইসরায়েল ও ভারতের মুসলমানদের ওপর বরবর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে উলামা জনতা ঐক্য পরিষদ। মুফতি শফিকুল ইসলামের সঞ্চালয় মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, আসিফ আদনান. ড: মেহেদি হাসান. তারেক রহমান. ড. আসিফ সৈকত. মাওলানা সাইফুল ইসলাম. আবু তাসমিয়া আহমাদ ও নাজমুল হক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন