ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত

ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে আজও বন্ধ আছে নগর ভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

এছা্ড়া ভবনের তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে মঙ্গলবারও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। আন্দোলনকারীদের খোঁজ নিতে বিকেল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের।

তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’- স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন