রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৮৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৮৩

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাত, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন।

শনিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, রাজধানীর ৫০টি থানা এলাকায় ৫৮৬টি টহল টিম কাজ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৫টি চেকপোস্ট বসানো হয়। এসময় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর ১২টি এবং র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করেছে। বিশেষায়িত ইউনিট এপিবিএনও ২০টি চেকপোস্ট পরিচালনা করেছে। এ মধ্যে ৮ জন ডাকাত, ২৬ জন সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ, ২০ জন চোর চক্রের সদস্য, ১৬ জন চিহ্নিত মাদক কারবারি এবং ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন