রাজধানীর মিরপুরের পল্লবীতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ পল্লবী থানায় নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
নিহত সানি রিকশাচালক চালাতেন বলে দাবি পরিবারের। ভুক্তভোগী পরিবারের অভিযোগ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গেল রমজান মাসেও সানির উপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজকে সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের দাবি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা, টানা কাজসহ আরো বেশ কিছু সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

