চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রমেন্টের বিবৃতি

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রমেন্টের বিবৃতি

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রমেন্টের সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম চিকিৎসকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন।

বিজ্ঞাপন

দেশের এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অন্য যে কোন ব্যক্তির নামের পূর্বে ডা. লেখা আইনসম্মত নয় উল্লেখ করে অনতিবিলম্বে তা নিস্পত্তির দাবি জানান। চিকিৎসা পেশার যথাযথ মান বজায় রাখা ও জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই বিষয়ে যোগ্যতাসম্পন্ন ডাক্তারদেরই কেবল পৃথিবীর অন্য সকল দেশের মত ডাক্তার পদবি ব্যবহার যুক্তিসংগত, অন্যরা নয়।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিশেষজ্ঞদের পদোন্নতি নানা বাহানায় আটকে রাখার তীব্র নিন্দা জানান। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক এবং বিভিন্ন ঘাটতি সত্ত্বেও দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরকারি হাসপাতালসমূহে জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।

সকল মাপকাঠি পূরণের পরেও সমাধান-যোগ্য নানান প্রতিবন্ধকতার ওজর তুলে পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। বহুবার উল্লেখ করার পরও সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় নাই যা বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্দোলনে যেতে বাধ্য করেছে। ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রমেন্ট এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে।

সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জন (বিসিপিএস) কার্যালয়ে সংঘটিত ঘটনার নিন্দা জানান। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জোরপূর্বক এই দখলদারি জুলাই গণঅভ্যুত্থানের স্বৈরাচার বিরোধী চেতনার পরিপন্থী ও শহীদদের আত্মত্যাগের সাথে প্রতারণার শামিল। দেশের সকল চিকিৎসা সংগঠনে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান এবং চিকিৎসকদের এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন