কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমণ্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে রোববার বিকেলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বিজ্ঞাপন
২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পাননি। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

