মিথ্যা' মামলায় গ্রেপ্তার গণমাধ্যমকর্মী সাকিলের বাবার মুক্তির দাবি

মিথ্যা' মামলায় গ্রেপ্তার গণমাধ্যমকর্মী সাকিলের বাবার মুক্তির দাবি

বাংলাদেশ টাইমস-এর মাল্টিমিডিয়া রিপোর্টার ও নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) সদস্য নাহিমুর রহমান সাকিলের বাবাকে 'মিথ্যা' মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাংবাদিক সাকিল লিখিত বক্তব্য বলেন, চলতি বছরের এপ্রিল মাসের ১৭ তারিখে আমার বাবা মো. শাহাবুদ্দিনকে সন্ধ্যা ৭টার সময় পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের মাধ্যমে আমরা জানতে পারি, হাতিয়ার সাবেক আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর ক্যাডার আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন। আবুল কালাম ২০১৮ সালের একটি ঘটনাকে টেনে ২০২৪ সালের ১ নভেম্বর আমার বাবাকে ৩২ নাম্বার আসামি করে মামলা করেন। যা একটি মিথ্যা এবং বানোয়াট। আমরা এতদিন ধরে এই মামলার বিষয়ে কিছুই জানি না। তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও উল্লেখ করতে পারেনি। মামলায় ৩৩ জন আসামির মধ্যে আমার বাবাকে ৩২ নম্বর আসামি করা হয়েছে।

তিনি বলেন, বাদী আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর ক্যাডার বাহিনী ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের প্রকাশ্যে মিছিল মিটিং করেছে। সে সমস্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার অত্যাচারে এলাকার বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিল। সেই লোক এখন বিএনপি সেজে টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে।

নিজেকে নব্য বিএনপি নেতা দাবি করছে। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কয়েকটি মামলার বাদি হয়ে তিনি এখন বাণিজ্য শুরু করেছেন। এই আবুল কালাম আমার বাবাসহ বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। এর সঙ্গে একজন আইনজীবী জড়িত আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আতাউর রহমান রাফি নামের একজন ছাত্র লীগ নেতাও জড়িত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন