১৮ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডে শপিং সেন্টারে আগুন

রাজধানীর বেইলি রোডে শপিং সেন্টারে আগুন

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং সেন্টারে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কোন হতাহত না থাকলেও ভবনটি থেকে পুরুষ, মহিলাসহ ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে পুরুষ সাত, নারী নয় ও দুই শিশু রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আমার দেশকে জানান, দশ তলা শপিং সেন্টারের বেইজমেন্টে আগুনের সূত্রপাত হয়। সবমিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। ১ম ইউনিট পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। প্রথমে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গেলেও আগুন তীব্রতা বাড়তে থাকায় আরো ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন