কোরবানি দিতে দিয়ে রাজধানীতে আহত হয়েছেন ৭৭ জন। শনিবার ঈদের দিনের সকাল থেকে বিভিন্নভাবে আহত হয়ে রাজধানীর নানা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকেই।
শুধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আহত হয়ে এসেছেন অন্তত ৭৭ জন। দুপুর ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, কোরবানি দেয়ার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অথবা পশু পরিবহনের সময় গরু বা বড় সাইজের খাসির লাথি-গুঁতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।
ঈদের দিনে রোগীর চাপ থাকলেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন অনেকেই। সেবা পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।
প্রতিবছর ঈদুল আজহায় পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

