৪ দফা দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।
রোববার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন।
আন্দোলনে নেতৃত্ব দেয়া ভুক্তোভুগী দুবাই ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ জানান, আমাদের এখনো কিছু ভাই দুবাইতে জেলে রয়েছে। তাদের এখনো মুক্তির ব্যবস্থা করা হয়নি। গত ৮ মাস যাবৎ ক্ষতিপূরণসহ নানা দাবি জানিয়ে আসছি, স্মারকলিপি দিয়েছি, কোন দাবি পূরণ হয়নি।
তাদের দাবিগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আবুধাবির আল সদর কারাগারে আটক ২৫ জনসহ আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে আটক প্রবাসীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যুদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করতে হবে। একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা দেশে ফেরত আসছেন তাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

