হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)। তিনি ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

রোববার রাতে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ছাত্রী হোস্টেলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিউমার্কেট থানার পুলিশ অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনিকা জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

পুলিশ ও ঢামেক সূত্র জানায়, এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে কয়েকজন শিক্ষার্থী থাকতেন। রাতে ছাত্রী হোস্টেলের অন্যান্য রুমমেটরা বিষয়টি পুলিশকে জানায়। প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে ভুলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করার জন্য থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন