অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের পাশে দিনভর তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন

অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের পাশে দিনভর তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন

নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া ফতুল্লা মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের পাশে মানবিক সহযোগিতা নিয়ে দিনভর অবস্থান করেছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

বিজ্ঞাপন

এ সময় অগ্নিদগ্ধ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য দুপুরের খাবার, বিকেলের নাস্তাসহ প্রয়োজনীয় খাবার ও আপ্যায়নের সার্বিক দায়িত্ব পালন করেন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির চেয়ারম্যান গাজি ইয়াকুব সাহেব জানান, বিপদের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পাশে থাকা মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মনে করে সংগঠনটি।

তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন মনে করে, মানবিক বিপর্যয়ে শুধু সমবেদনা প্রকাশই যথেষ্ট নয়; বরং সামর্থ্য অনুযায়ী বাস্তব সহযোগিতা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। সেই লক্ষ্যেই অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনটির এ উদ্যোগ।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন