বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। রোববার পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলাটি দায়ের করেন।
মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে বনানী থানার (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানান, বিষয়টি তদন্ত হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শনিবার বিকালে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। পুলিশ জানায়, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

