রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসীর দুই জনকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় যুবককে তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালেই রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন