রাজধানীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক

রাজধানীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। আটককৃত ছিনতাইকারীর নাম মো. ইব্রাহিম হোসেন (২৮)।

বিজ্ঞাপন

শনিবার ডিমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার দুপুর আনুমানিক ২:৩০ টায় যাত্রাবাড়ীর ফারুক সরণি এলাকা থেকে ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ইভা খাতুন নামে এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ছিনতাইকারী ইভা খাতুনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চাইলে সেখানে কর্তব্যরত ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন তৎপরতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেন।

পরবর্তীতে ছিনতাইকারীকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেইনটির ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

ইব্রাহিম একজন পেশাদার ছিনতাইকারী। যাত্রাবাড়ী থানার মামলার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। ইভা খাতুন তার স্বর্ণের চেইন ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন