রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ ও মামলার আসামী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন (৪৮) , ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মো: মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার নবাবপুর এলাকা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। একই দিন সন্ধ্যায়কায় রাজধানীর বেরাইদ এলাকা থেকে মোঃ মহিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। একইদিন মধ্য রাতে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহাম্মেদকে গ্রেপ্তার করে।

রাতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেক এবং হাতিরপুল থেকে মোঃ কবির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম। একই দিন রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে কাজী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। রবিবার যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে ইসমাইল হোসেন অংশগ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে।

রোবাবার দিবাগত রাত রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিটে দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং রাত ২ টা ৪৫ টায় আদাবরের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী মো: মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেপ্তার করে ডিবি-সাইবারের পৃথক টিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন