রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রমনায় ২৭ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৭ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, মিরপুরে ৬৯ জন, গুলশানে ৩৫ জন ও উত্তরায় ৩৩ জন।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা, আটটি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


