জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৃহস্পতিবার দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫ চলছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এ প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রদর্শনীর উদ্ধোধন করেন। ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া,বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রদর্শনীতে উইনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পায়। ইউনেস্কো ক্লাবের উদ্যোগে ৯ম বারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শান্তির জন্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। ইউনেস্কো গত ৮০ বছর ধরে আর যুদ্ধ নয় শান্তির জন্য শিক্ষাসহ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতার ক্ষেত্রে ইউনেস্কোর প্রকাশনাসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সাথে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

