পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ঈদের দিন শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ রোববার (৮ জুন) সকাল ৮টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

