রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

এ সময় বিভাগের আওতাধীন তিনজন জোনাল ম্যানেজার, ৫২টি শাখা ব্যবস্থাপক এবং তিনটি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন