কাজে যোগ দিলেন বাংলালিংকের নতুন সিইও

কাজে যোগ দিলেন বাংলালিংকের নতুন সিইও

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে। ওরেদো চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চ পদে দায়িত্ব পালন শেষে তিনি বাংলালিংকের দায়িত্ব নিয়েছেন। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে তিনি মিট দ্য প্রেসের মুখোমুখি হন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। ইওহান বুসে তার বক্তব্যে বলেন, চ্যাটজিপিটির হিসাবে বাংলাদেশের আরকু টু জিডিপি প্রবৃদ্ধি ভারত ও পাকিস্তানের চেয়ে পেছনে। মাত্র দশমিক ৬৯। ভারতের ১ শতাংশ এবং পাকিস্তানের ৯ শতাংশ। ফলে বর্তমান সময়ে শিক্ষা-বিনোদন-চাকরি- সবকিছুতেই ব্যবহৃত মোবাইল ফোনকে এখন আর কথা বলার চেয়ে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির হাতিয়ার হিসেবেই বিবেচিত হচ্ছে। তাই ভয়েস নয় এখন ডেটায় েবশি নজর দেবে বাংলালিংক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি টেকসই ডিজিটাল সমাজ গড়ে তুলতে ডিজিটাল সেবার পরিধি বাড়াবে। কিন্তু এখানে ব্যবসায় পরিবেশ খুবই চ্যালেঞ্জিং। তারপরও আমরা ভালো দিনের প্রত্যাশায় এখানে ডিজিটাল সেবার একটি টেকসই ইকো সিস্টেম গড়ে তুলতে চাই। ভিওন এর সঙ্গে স্টারলিংক এর চুক্তি থাকলেও সমতলের দেশ হিসেবে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কে সবাইকে সংযুক্ত থাকাই সাশ্রয়ী হবে বলে মনে করেন বুসে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা তওহিদ হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন