জাতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে আমার বাসার সামনে আসে, তাদের দাবি অযৌক্তিক নয়।পুনর্মূল্যায়ন করলে ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করে!
মঙ্গলবার রাজধানী ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমাদের শিক্ষকরা তাদের খাতার সঠিক মূল্যায়ন করেন না। তাদের খাতার পুনর্মূল্যায়ন করলে ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করে, তাহলে আমার প্রশ্ন খাতা দেখার কি দরকার!
ড. এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধনীর ছেলে মেয়েরা পড়াশোনা করে না, তাই আমরা এসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, আমাকে অনেকে বলেন মাস্টার্স বন্ধ করে দিতে, বন্ধ করবো কীভাবে, উদ্যোগ নিলেই তো বিভিন্ন অবরোধ চলে আসে।
অনুষ্ঠানের সঞ্চালক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থায় এত বেশি বিভাজনের কারণে শিক্ষা এখন বৈষম্যের হাতিয়ার। ৫৪ বছরে আমরা শিক্ষায় এগোতে পারিনি এটা আমাদের ব্যর্থতা।
সাবেক এ উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থায় কোনও ফ্রেমওয়ার্ক নেই। কওমি মাদ্রাসায় রেজিস্ট্রেশন নেই, অনেক ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানেও রেজিস্ট্রেশন নেই।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

