চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে যুবক আহত হয়েছে।

আহতের অভিযোগ ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৭টায় জামালপুর গামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ঘটনাটি ঘটে।

পরবর্তীতে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর, পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে, পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার স্বজন ও বন্ধু বান্ধবদের সংবাদ দিয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের কনস্টেবল রুবেল।

ছিনতাইকারীদের সাথে তার দস্তা দস্তি হয়েছিল, তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

সাজিদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন